ভটভটি উল্টে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে কাঠবোঝাই ভটভটি উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় জুট মিলের পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ বিশু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নাচোল উপজেলা থেকে কাঠবোঝাই ভটভটিটি চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিল। আমনুরা টংপাড়ার এলাকায় ভটভটির চাকা ফেটে যায়। এতে ভটভটি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ভটভটিতে কাঠের ওপরে বসে থাকা শ্রমিক ইসমাইল হোসেন কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।