ভটভটির ধাক্কায় মাথা থেঁতলে প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় ভটভটির ধাক্কায় মাথা থেঁতলে প্রাণ গেছে এক তরুণের। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চানপাড়া এলাকায় ভবানীগঞ্জ-আত্রাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম কাউছার হোসেন (২০)। তিনি দিনমজুর ছিলেন। বাগমারার মাড়িয়া ইউনিয়নের লালপুর গ্রামের মঞ্জুর রহমানের ছেলে কাউছার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানা যায়, আজ দুপুর ১২টার দিকে কাউছার হোসেন মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ভবানীগঞ্জ ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে ভটভটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর মাথা থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ভটভটির ধাক্কায় তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।