ভর্তি আবেদনের তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন-প্রক্রিয়া ২৫ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd), অথবা admission.ru.ac.bd বা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিত তথ্যাদি জেনে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি