ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য বিভাগগুলোকে আটটি ইউনিটে বিন্যাস করে পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে নূনতম যোগ্যতা ও ফরমের মূল্য গত শিক্ষাবর্ষের মতোই রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া ইউনিট ও বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (WWW.RU.AC.BD) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।