প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত তা স্থগিত থাকবে। মৌখিক সাক্ষাৎকারের নতুন সময়সূচি পরে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় মেধাতালিকা থেকে উত্তীর্ণদের ভর্তির তারিখ ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।