ভাঙ্গায় ছেলের পর করোনা কেড়ে নিল মায়ের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

ছেলের পর করোনা কেড়ে নিল মায়ের প্রাণ। ১২ দিন আগে যে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছিল ছেলেকে, সেখানেই আজ শুক্রবার বেলা ১১টার দিকে ছেলের পাশেই কবর হয়েছে মায়ের। ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের ঘটনা এটি।

গ্রামের মৃত রত্তন মাতুব্বরের স্ত্রী উজালা খাতুনের (৭৯) চার ছেলে ও দুই মেয়ে। তাঁর বড় ছেলে দেলোয়ার মাতুব্বর (৫৮) ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। মেজ ছেলে সরোয়ার হোসেন ভাঙ্গার সরকারি কে এম কলেজের ভূগোল বিভাগের প্রভাষক। তাঁর ছোট ছেলে শরিফ সাইদুজ্জামান আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর ছোট ছেলে ওবায়দুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাঁরা দুজনই গৃহিণী।

১২ দিন আগে যে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছিল ছেলেকে, সেখানেই আজ শুক্রবার বেলা ১১টার দিকে ছেলের পাশেই কবর হয়েছে মায়ের।

বড় ছেলে ইউপি সদস্য দেলোয়ারের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত ১৮ জুন নমুনা পরীক্ষা করে তাঁর করোনা শনাক্ত হয়। এরপর তিনি ভর্তি হন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন রাত আড়াইটার দিকে মারা যান তিন। চার মেয়ের বাবা ছিলেন দেলোয়ার।

ছেলের মৃত্যুর কয়েক দিন পর মা উজালা বেগমও অসুস্থ হয়ে পড়েন। করোনা শনাক্ত হওয়ার পর তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মারা যান তিনি।

বিষয়টি খুবই দুঃখজনক জানিয়ে আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর বলেন, দেলোয়ারকে চোখের পানিতে বিদায় দেওয়ার পর সে পানি শুকাতে না শুকাতে মাকেও বিদায় জানাতে হলো।