ভারত সরকারের শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের ৭৮ মুক্তিযোদ্ধার সন্তানকে ভারত সরকারের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় সহকারী ভারতীয় হাইকমিশন রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। রাজশাহীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক প্রমুখ।