ভারতীয় কাপড়সহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি ২০ ব্যাটালিয়নের দিনাজপুরের হিলি সিপি ক্যাম্পের সদস্যরা গতকাল শনিবার একটি পিকআপ ভ্যানবোঝাই ভারতীয় থ্রিপিসসহ চালক আবদুস সালামকে আটক করেছেন। সালাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খলশীগাড়ী গ্রামের বাসিন্দা।

২০ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মেজর হাসিব বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে বগুড়ায় ভারতীয় থ্রিপিস পাচারের খবর পেয়ে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানকে থামতে বলে বিজিবি। কিন্তু চালক ভ্যানটি নিয়ে পালিয়ে যেতে থাকেন। পরে জয়পুরহাটের পাঁচবিবির সোনাপুরে ভ্যানটি আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় ৮১৯টি থ্রিপিস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।