ভারতে আটকে পড়া ১১ জন দর্শনা দিয়ে দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা বাংলাদেশিদের এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার এটি
প্রথম আলো

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৩ নারীসহ ১১ জন চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর হয়ে দেশে ফিরেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বন্দরে পৌঁছানোর পর তাঁদের করোনা পরীক্ষা এবং বিজিবি, অভিবাসন ও শুল্ক বিভাগের দাপ্তরিক কাজসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে।

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের নিজ দেশে ফেরাতে চুয়াডাঙ্গার দর্শনাসহ দেশের তিনটি স্থলবন্দর ১৬ মে খুলে দেওয়া হয়েছে। দর্শনা স্থলবন্দরের সার্বিক পরিবেশ দেখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলার শীর্ষ কর্মকর্তারা সোমবার দুপরে সরেজমিন পরিদর্শন করেন
প্রথম আলো

এই ১১ জনকে রাতেই দর্শনা থেকে মাইক্রোবাসযোগে কঠোর নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার ভিমরুল্লা এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হবে। সেখানে প্রতিষ্ঠানটির ডরমিটরিতে চালু করা কোয়ারেন্টিন সেন্টারে তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।

বিস্তারিত আসছে...