ভালুকায় লেগুনাচাপায় দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় লেগুনাচাপায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শ্রমিক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের ভাষ্য, শ্রমিকেরা সকালবেলা কাজে যাচ্ছিলেন। দ্রুতগামী লেগুনা তাঁদের চাপা দেয়। আহত শ্রমিকদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের লাশ ভালুকা থানায় রয়েছে।