ভিজিএফের চাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ভিজিএফের বিশেষ বরাদ্দের চার বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত শুক্রবার দিবাগত রাতে ইউএনওর নেতৃত্বে উপজেলা সদর ইউনিয়নের জৌতা বাজার এলাকায় অভিযান চালিয়ে খলিল প্যাদার মুদি দোকান ও অটোরিকশার চালক বাসেত সিকদারের ঘর থেকে ওই চাল উদ্ধার করা হয়।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার ওই ইউনিয়নের ৩ হাজার ৩৩০ জন দুস্থ ও দরিদ্রের মধ্যে বিনা মূল্যে ভিজিএফের ১০ কেজি করে মোট ৩৩ দশমিক ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে লিটু মোল্লা দোকানদার খলিলের কাছে ওই চাল বিক্রি করেছেন। সেখান থেকে বাসেত সিকদার কিনেছেন।
অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা লিটু মোল্লা।