ভূগর্ভস্থ পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি আবাসিক এলাকায় একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দগ্ধ আরেকজন মারা গেছেন। তাঁর নাম আবেদ আলী (৫১)। গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওই ঘটনায় দগ্ধ শ্রমিক মাসুম আলী ও আবদুর রাজ্জাক বার্ন ইউনিটে মারা গেছেন।

গত ২৮ সেপ্টেম্বর ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কারের সময় এ ট্যাংক বিস্ফোরণ ঘটে।