ভেজাল পানি বিক্রি, ৬ প্রতিষ্ঠানের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআই ও র‍্যাব-৪ এর উদ্যোগে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বিএসটিআই এর সৌজন্যে
বিএসটিআই ও র‍্যাব-৪ এর উদ্যোগে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বিএসটিআই এর সৌজন্যে

জারের মাধ্যমে অবৈধভাবে ভেজাল পানি বিক্রি ও বিতরণের দায়ে রাজধানীতে ছয় প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো শিকদার ড্রিংকিং ওয়াটার, আর আর এন্টারপ্রাইজ, এন এম এন্টারপ্রাইজ, রূপালী ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, কোহিনূর ফুড অ্যান্ড বেভারেজ এবং এ এন এন্টারপ্রাইজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জড়িত আটজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ জার ধ্বংস করা হয়েছে। সিলগালা করা হয়েছে তিনটি প্রতিষ্ঠান। বিএসটিআই ও র‍্যাব-৪ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।