ভৈরবে মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের তাঁতারকান্দি এলাকার কাজল মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে কয়েল তৈরির সব কাঁচামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর থেকে কারখানায় উৎপাদন চলছিল। সকাল ১০টার দিকে কারখানার এক পাশে আগুনের শিখা দেখা যায়। ভালো করে বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিক কাজল মিয়া বলেন, কারখানায় কয়েক লাখ টাকার কাঁচামাল, প্রস্তুত করা কয়েল ও কয়েক লাখ টাকার যন্ত্রপাতি ছিল। আগুনে সবই পুড়ে গেছে।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য কর্মকর্তা মামুন মিয়া বলেন, তাঁদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।