ভোট শুরুর আগে ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলীতে ভোট শুরুর আগে মারা গেলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী। আজ রোববার ভোর ছয়টার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এই সদস্য প্রার্থীর নাম মো. মনির উদ্দিন তালুকদার। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রচারও করছিলেন তিনি। কিন্তু ভোট গ্রহণের দুই ঘণ্টা আগে তিনি মারা যান।
রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, ভোরে নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার। তবে ভোট গ্রহণ চলছে। তিনি নির্বাচিত হলে পরবর্তীকালে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।