ভোটে বিজয়ী দাদার জন্য ফুল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মো. নাইম (২১) বাহ্রা ইউনিয়নের উত্তর চৌকিঘাটা গ্রামের বাসিন্দা।

নাইমের চাচা মো. পাপ্পু জানান, গতকাল ইউপি নির্বাচনে বাহ্রা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জয়ী হন নাইমের দাদা আবদুর রহমান। দাদার বিজয়ের খবর পেয়ে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে ফুলের মালা আনতে যান তিনি। মোটরসাইকেলটি বক্সনগর ইউনিয়নের খালপাড় দীঘিরপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা দেয়। এতে নাইম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয়ী দাদার জন্যে ফুলের মালা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাইমের মৃত্যু হয়।