ভোমরা স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোমরা স্থলবন্দর
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ মঙ্গলবার থেকে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় কাস্টমস কার্যালয় ও ইমিগ্রেশন কার্যালয় খোলা থাকবে।

আজ সকালে সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ মে থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার বলেন, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে বর্তমানে যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তারপরও ইমিগ্রেশন বন্ধের কোনো নির্দেশনা নেই।

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার আমির মাহমুদ বলেন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে কাস্টমস কার্যালয় খোলা থাকবে। ১৬ মে থেকে যথারীতি আমদানি-রপ্তানি আবার চালু হবে।