ভোলার ১২ ইউপির নয়টিতে আ.লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স

ভোলার ৪ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে ছয়টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়,গতকাল জেলার ৪টি উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হচ্ছে বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা।

বোরহানউদ্দিন উপজেলা
এ উপজেলায় নির্বাচন হয়েছে সাচড়া ও গঙ্গাপুর ইউনিয়নে। সাচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিবুল্লা মৃধা জয় পেয়েছেন। গঙ্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

তজুমদ্দিন উপজেলা
এ উপজেলায় তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে। চাচড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. আবু তাহের, উপজেলার শম্ভুপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল মিয়া এবং উপজেলার চাঁদপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম জয়ী হয়েছেন।

মনপুরা উপজেলা
হাজিরহাট ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নিজাম উদ্দিন ও দক্ষিণ সাকুচিয়ায় আওয়ামী লীগের প্রার্থী অলিউল্লা কাজল নির্বাচিত হয়েছেন।

চরফ্যাশন উপজেলা
এ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন চরমাদ্রাজ ইউনিয়নে আবদুল হাই, হাজারীগঞ্জ ইউনিয়নে সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়নে নাজিম উদ্দিন হাওলাদার, চরকলমী ইউনিয়নে কাউছার মাস্টার ও এওয়াজপুর ইউনিয়নে খোকন আলম।