প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নূর মোহাম্মদ (৩৮) নামের রিকশা-ভ্যানের এক চালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন নূর মোহাম্মদ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। নূর মোহাম্মদ ঠাকুরগাঁও সদর উপজেলার ফজলুল হকের ছেলে।