মঠবাড়িয়ার লোকালয় থেকে অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার উলুবাড়িয়া গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেছে বন বিভাগ। বিকেলে এটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উলুবাড়িয়া গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির একটি নালার মধ্যে অজগরটিকে লোকজন দেখতে পান। এরপর গ্রামবাসী সাপটিকে আটক করে বন বিভাগে জানান। দুপুরে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিকেলে অজগরটিকে তাঁরা সুন্দরবনের বগী স্টেশন এলাকায় অবমুক্ত করেছেন।

শুক্রবার সকালে উপজেলার উলুবাড়িয়া গ্রামের সফিজ উদ্দিন হাওলাদারের বাড়ির একটি নালার মধ্যে অজগরটিকে লোকজন দেখতে পান।

মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ব্যাপারী বলেন, উলুবাড়িয়া গ্রাম সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে অজগর পাওয়া যায়। সুন্দরবন থেকে জোয়ারের পানিতে ভেসে অজগর লোকালয়ে চলে আসে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গতকাল শুক্রবার বিকেলে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।