মত বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান। ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) টি এম জাকির হোসেন, মাধ্যমিকের পরিচালক এলিয়াছ হোসেন, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি নাসের শাহরীয়ার জাহেদী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান, অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস প্রমুখ।