মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গতকাল শনিবার শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে ওই সভায় সভাপতিত্ব করেন থানার ওসি মো. মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসুদ, অধ্যক্ষ শিশির কুমার, কাউন্সিলর মিজানুর রহমান। বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুস সাত্তার, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা নরেশ মারান্ডি প্রমুখ।