মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বুধবার পুরোহিত ও সেবায়েতদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার। সভায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা ও হত্যার ঘটনা এবং তাঁদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র আবদুছ সাত্তার, ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের এএসপি আক্তারুজ্জামান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।