মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোরাচালান ও সীমান্ত অপরাধ নিরসনে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল বুধবার ফেনীর পরশুরামে মতবিনিময় সভা হয়েছে। বিজিবির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা কামরুল ও পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘মাদককে না বলুন’ স্লোগান সামনে রেখে সীমান্ত এলাকায় কাজ করছে বিজিবি।