মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী সভাপতিত্ব করেন। ব্লাস্টের গত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন সংস্থার অ্যাডভোকেসি কর্মকর্তা হাসিনা মমতাজ ও ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা মেরিনা বেগম। সভায় জানানো হয়, গত বছর ব্লাস্ট ফরিদপুর ইউনিটে ৬৮৭টি আবেদনের মধ্য থেকে ২৯২টি মামলা হয়েছে, ১২৭টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং সালিসের মাধ্যমে ২০৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া ৭৩৬ জনকে দেওয়া হয়েছে পরামর্শ।