প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে বৈধ ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং মাদক পাচার প্রতিরোধ-বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার শহরের সবুজপাড়া-সংলগ্ন কালীবাড়ি সড়কে ‘গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন’ কার্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মতলুবর রহমান খান। সভায় গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের সহসভাপতি ফারজানা ইয়াসমীন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ জাহিদ হাসান, সহসভাপতি লাবণী সরকার, পরিচালক মোফাক্কেরুল আউয়াল, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় সংগঠনটির জেলা ও উপজেলা সমন্বয়কারীরা অংশ নেন।