মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দেশের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি বলেন, দেশের গণমাধ্যম অনেক এগিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার পেছনে এ দেশে রাজনৈতিক চেষ্টা থাকে। তাই গণমাধ্যমকর্মীদের সংবাদের পেছনের সংবাদও পরিবেশন করা উচিত। ইন্টারনেটের দৌড়ে কাগজের প্রিন্টের পত্রিকা আকর্ষণ হারালেও তা বিলুপ্ত হওয়ার আশঙ্কা নেই। তবে অনলাইন পত্রিকাগুলোর মান বাড়ানো উচিত। এ সময় সাংবাদিকেরা মফস্বল সাংবাদিকতার নানা সংকটের কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ ও সহকারী কমিশনার শাহীন রেজা ছিলেন।