মতলব উত্তরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে উপজেলার মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম সাহিদ আহম্মেদ (৫)। সে মোহনপুর এলাকার সাগর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল চারটায় বাড়ির পাশে মোহনপুর পর্যটনকেন্দ্র এলাকায় গিয়ে সাহিদ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলা শেষে রাস্তা পারা হওয়ার সময় পেছন থেকে হঠাৎ ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা, পা, বুক ও পিঠ থেঁতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি। অপমৃত্যুর মামলাও হয়নি।