মদনে নদীতে ডুবে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে নদীতে নিখোঁজের পরের দিন স্কুলছাত্র রবিন মিয়ার (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের আনা ডুবুরি দল লাশটি উদ্ধার করে। রবিন মিয়া মদন সদর ইউনিয়নের পরশখিলা গ্রামের তাজ্জুত মিয়ার ছেলে। সে মদন আদর্শ পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিন গতকাল সোমবার বেলা দুইটার দিকে বন্ধুদের সঙ্গে নিজ বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে নামে। পরে স্রোতের পানিতে সে তলিয়ে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের লোকজন এসে তার সন্ধান পায়নি। পরে পার্শ্ববতী কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। রাতে বন্ধ থাকার পর আজ সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

রবিন মিয়া মদন আদর্শ পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির বলেন, উদ্ধার হওয়া স্কুলছাত্র রবিনের লাশ মদন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে রবিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।