মধুপুরে নৌকায় প্রকা‌শ্যে সিল দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবা‌ড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন আনারস প্রতী‌কের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মজিবর রহমান। আজ রোববার সকালে ভোট শুরু হওয়ার তিন ঘণ্টা পর তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

মজিবর রহমান ব‌লেন, ‘গোলাবা‌ড়ি ইউনিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ডের হাসনই কে‌ন্দ্রে আমার এজেন্ট‌দের বের ক‌রে দি‌য়ে প্রকা‌শ্যে নৌকা প্রতী‌কে সিল মারা হয়েছে। শুধু এই কেন্দ্রে নয়, ১০‌টি কে‌ন্দ্রেই একই অবস্থা। দা‌য়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী‌কে জানা‌নো হ‌লেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রিসাই‌ডিং কর্মকর্তারাও এই বিষ‌য়ে কোনো ব্যবস্থা নেননি। এতে বাধ্য হ‌য়ে ভোট বর্জন ক‌রে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়ি‌য়ে‌ছি।’