মরণব্যাধির যন্ত্রণার কাছে পরাজিত সফিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী মারা যাওয়ার পর বিধবা মায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন এক নারী। এক বছর আগে বার্ধক্যের কারণে মা মারা যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। সঙ্গী ছিল মরণব্যাধি কানসার। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি রোগযন্ত্রণার কাছে। স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, ক্যানসারের কারণে ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

সফিলা বেগম
ছবি: সংগৃহীত

স্বামী মারা যাওয়ার পর বিধবা মায়ের কাছে আশ্রয় নিয়েছিলেন এক নারী। সঙ্গে ছিলেন আরেক বিধবা বোন। এক বছর আগে বার্ধক্যের কারণে মা এবং সাপের কামড়ে বোন মারা যান। এরপর থেকে একাই থাকতেন তিনি। সঙ্গী ছিল মরণব্যাধি কানসার। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি রোগযন্ত্রণার কাছে। স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, ক্যানসারের কারণে ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রামে।

মারা যাওয়া ওই নারীর নাম সফিলা বেগম (৪৫)। গতকাল বৃহস্পতিবার পুলিশ বাবার বাড়ি থেকে সফিলার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। এ ঘটনায় বাগমারা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মরুগ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ সুধীর চন্দ্র প্রথম আলোকে বলেন, সফিলা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি মাটিতে গড়াগড়ি দিতেন। ধারণা করা হচ্ছে, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করেছেন।

সফিলা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি মাটিতে গড়াগড়ি দিতেন। ধারণা করা হচ্ছে, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করেছেন।
সুধীর চন্দ্র, গ্রাম পুলিশ, মরুগ্রাম, বাগমারা,রাজশাহী

মরুগ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ সুধীর চন্দ্র প্রথম আলোকে বলেন, সফিলা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি মাটিতে গড়াগড়ি দিতেন। ধারণা করা হচ্ছে, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিধবা সফিলার আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।