মহিসনের বক্তব্য 'পছন্দের নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের প্রতি বিষোদ্গার করে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর দেওয়া বক্তব্য পছন্দ করার মতো নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সেটা আমরা মোটেও পছন্দ করি নাই। সরকারেরও পছন্দের নয়। তাঁকে কী বলা হয়েছে, সেটাও আপনারা জানেন।’ গতকাল বিকেলে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সম্প্রতি সিলেটে এক সভায় মহসিন আলী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে বক্তব্য দেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট