মহেশখালীতে শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ২০ মে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ।
ইসলামী ব্যাংক মহেশখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ব্যাংক কর্মকর্তা জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ২১ জনকে শিক্ষা উপকরণ এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।