মহেশখালীতে সংঘর্ষ, গুলিবিদ্ধ দুই পথচারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লবণের মাঠ, চিংড়িঘের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের মহেশখালীতে গতকাল দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কেরুনতলী বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন মোহাম্মদ সেলিম ও নুরুল আবছার। তাঁদের প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।