মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রোববার দুপুরে এ সমাবেশের আয়োজন করে। এতে শতাধিক শিক্ষার্থীর মায়েরা অংশ নেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বরবিন্দু সরকার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক কৃষ্ণা রানী দে। আরও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, জয়শ্রী ইউপির চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার প্রমুখ।