মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় অবস্থিত নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ওই বিদ্যালয় মাঠে গতকাল রোববার বিকেলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রতিষ্ঠানের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক শওকত হায়াত শাহ, সাবেক সভাপতি নিজাম বিন আজিম, প্রধান শিক্ষক মীর্জা জহুরা প্রমুখ।