মাইক বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম মো. নিয়ন শেখ (১৭)। সে ওই গ্রামের আবদুস সাত্তার শেখের ছেলে। সে উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আনন্দ করার জন্য বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলাধূলার আয়োজন করা হয়েছিল।
এতে মাইক বাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কলেজছাত্র গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কলেজটির শিক্ষক আবুল কালাম শামসুদ্দিন বলেন, ছাত্রের এমন মৃত্যু দুঃখজনক।