মাওয়া-কাওড়াকান্দি নৌপথের তিনটি লঞ্চকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চলাচলকারী তিনটি লঞ্চকে জরিমানা করেছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত জরিপ কমিটি।
গতকাল বুধবার জরিপের প্রথম দিনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে চারটি লঞ্চ পরিদর্শন করে কমিটি কোনোটিরই অনুমোদিত নকশা পায়নি।
পরে কমিটির সদস্য লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম তিনটি লঞ্চকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
জরিমানা করা লঞ্চগুলো হচ্ছে এম এল সেভেন স্টার-৩, এম এল ফোরমেন, এম এল বোরহান কবির। তবে একই রকম ত্রুটি পাওয়ার পরও অপর লঞ্চ এম এল জহিরকে কোনো জরিমানা করা হয়নি।
সহকারী কমিশনার আবুল কালাম জানান, নকশা, যন্ত্রাংশের ত্রুটিসহ এসব লঞ্চের আসনসংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি পাওয়া গেছে। তাই তিনটি লঞ্চকে জরিমানা করা হয়।
৪ আগস্ট মাওয়ায় প্রায় ৩০০ যাত্রী নিয়ে লঞ্চ এম এল পিনাক-৬ ডুবে যায়। পিনাক-৬ লঞ্চের ফিটনেস ছিল না বলে তখন থেকেই আলোচনা শুরু হয়।
এরপর ১৮ আগস্ট এই পথে চলাচলকারী ৮৭টি লঞ্চের অনুমোদিত নকশা, ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রাংশ ঠিক আছে কি না, তা তদন্ত করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় পাঁচ সদস্যের জরিপ কমিটি গঠন করে।