মাকে তালাক দেওয়ার জেরে তিন ছেলের হামলায় বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ।
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাকে তালাক দেওয়ার জেরে তিন ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দি‌কে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজা‌রে এ ঘটনা ঘ‌‌টে।

নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৫০)। তিনি উপজেলার বাঘা কান্দিগাঁও গ্রামের মৃত বতাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া ১৫ দিন আগে প্রথম স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে ‌দ্বিতীয় বিয়ে করেন। এরপর থে‌কে তি‌নি প্রথম স্ত্রী ও তিন ছে‌লে তা‌মিম আহমদ, মাসুম আহমদ ও না‌জিম আহমদকে বা‌ড়ি‌ আস‌তে নি‌‌ষেধ ক‌রেন। জ‌মিজমা নি‌য়ে বি‌রোধ ও স্ত্রী‌কে তালাক দেওয়ার ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় তোতা মিয়ার স‌‌ঙ্গে ছেলেদের ঝগড়া হয়। ঝগড়ার পর রাত ৮টার দিকে তোতা মিয়া প‌রগনা বাজারে যান। এ সময় ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের বাবার ওপর হামলা চালান পরে গুরুতর আহত অবস্থায় তোতা মিয়া‌কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় রাত ১০টার দিকে গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌‌‌ছে। সি‌লে‌টের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, লাশ রা‌তেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। আজ শনিবার ময়নাতদন্ত শে‌ষে লাশ পরিবারের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত‌ ব্যক্তিদের আটক কর‌তে অভিযান চলছে।