মাজারের পুকুরে ভাসছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর মাজারের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

কাশিমপুর থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে লোহাকৈর মাজারের পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পুলিশ খবর পেয়ে ১২টার দিকে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাঁর পরনে খয়েরি রঙের শার্ট ও কালো প্যান্ট ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাজার এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, মাজারের পাশে বখাটেরা প্রতিদিন আড্ডা জমান। বিভিন্ন সময়ে মাদকসেবীরাও সেখানে জড়ো হন। গতকাল শনিবার রাতে আশপাশের লোকজন ঝগড়া-বিবাদ ও হইচইয়ের শব্দ শুনতে পান। ওই ব্যক্তি তখন পুকুরে পড়ে যেতে পারেন।

কাশিমপুর থানার উপপরিদর্শক এসআই আবু সাঈদ বলেন, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।