মাদকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গতকাল শনিবার সকালে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ। সকাল নয়টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের নতুন বাজার মোড় হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট, বিভিন্ন মাদক নিরাময়কেন্দ্রের প্রতিনিধি, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, জেলা প্রশাসন ও ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।