মাদকসহ আটক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে মাদকসহ আটকের পর রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নূরজ্জামান (৪২) ও তাঁর সঙ্গী অহিদুজ্জামান লাজুকের (৪৪) বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁদের চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতুর টোল ঘরের সামনে থেকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের পর তাঁদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে রাখা হয়েছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গতকাল রাত সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে মো. নূরজ্জামান ও অহিদুজ্জামান লাজুককে টোল ঘরের সামনে থেকে একটি সরকারি গাড়িতে মাদকসহ আটক করা হয়।

মো. নূরুজ্জামানের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সার্কিট হাউসে রাখা হয়। পরে এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর থানায় ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল চারটা) মো. নূরুজ্জামান সার্কিট হাউসেই অবস্থান করছেন।