মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নতুন চাঁদপুর গ্রামের শুভ রহমান (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা চেয়ে না পেয়ে তিনি বাবা-মাসহ পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত শুভকে চার মাসের কারাদণ্ড দেন। উল্লাপাড়া থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, শুভকে কারাগারে পাঠানো হয়েছে।