মাদকসেবীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান। সাজাপ্রাপ্ত দুই মাদকসেবী হলেন কাহালুর চাঁদপুর গ্রামের আরিফ প্রাং (১৯) ও দুপচাঁচিয়ার সঞ্জয়পুর গ্রামের কানু ফকির (৩০)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, উপজেলার তালোড়া মেঘা গ্রামে মাদক সেবন করার সময় পুলিশ ওই দুজনকে আটক করে।