মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বুধবার বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে সকালে শহরের স্টেশন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সর্বজনীনভাবে মানবাধিকার রক্ষার জন্য আহ্বান জানানো হয়। এতে বক্তব্য দেন সুপ্রর সাধারণ সম্পাদক কে জি এম ফারুক, শহিদুল ইসলাম, কৃষ্ণা রানী দাস, হাবিবা বেগম, রত্না রায়, ববি রানী পোদ্দার, তাসলিমা বেগম, শিল্পী রানী, লিসা মণ্ডল, জামিল উদ্দিন প্রমুখ।