মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ডেকেরচর বাজারে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার পাকা সড়কের দাবিতে মানববন্ধন করেছেন। এলাকাবাসী জানান, ইউনিয়নের টেকেরহাটি গ্রাম থেকে সিদ্দিরচর বাজারের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। ইউনিয়নটির ছয় গ্রামের মানুষের প্রধান সড়ক এটি। অথচ সড়কটির বেশির ভাগ অংশ কাঁচা। আর যে অংশ পাকা, তা-ও সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।