প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গৃহবধূ আয়েশা সিদ্দিকা টুকটুকি হত্যাকাণ্ডের প্রতিবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নগরের পিকচার প্যালেস মোড়ে ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ ও টুটপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ১১ জুন সন্ধ্যায় নগরের পশ্চিম টুটপাড়া মওলার বাড়ি মোড় এলাকায় মামার বাড়িতে ইট দিয়ে মাথা থেঁতলে টুকটুকিকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত টুকটুকির স্বামী নুরুন্নবীকে গ্রেপ্তার করে। তা ছাড়া মামলার অপর তিন আসামি পলাতক। ওই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাস) খুলনার নির্বাহী পরিচালক শামীমা সুলতানা।