প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মোহাম্মদ আলীকে চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের মারধরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)। গতকাল শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধঘণ্টার এ মানববন্ধন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবেরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাপসার সভাপতিমণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। গত বুধবার রাত নয়টার দিকে ইউপি সচিবকে মারধর করা হয়।