প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কন্যাশিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ-সংলগ্ন ধানগড়া-লক্ষ্মীকোলা সড়কে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা মহিলা দপ্তর। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, সোনালী ব্যাংক ধানগড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লীনা হক, সাধারণ সম্পাদক ফুয়ারা খাতুন, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহমুদা খাতুন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।