প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন রক্ষার্থে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঘোষিত ‘বৈশ্বিক প্রতিবাদ দিবস’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে এক সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সদস্য যুগেশ ত্রিপুরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার সদস্যসচিব আবদুল কুদ্দুস।